পূজোর আগেই নিন্মচাপের ভ্রুকুটি। ভেস্তে যেতে পারে পূজোর আগের আয়োজন।

প্রায় প্রতিবারই পূজোর সময় চোখ রাঙায় বৃষ্টির মেঘ৷ এবারও তার অন্যথা হচ্ছেনা। মাঝে বেশ কিছুদিন বৃষ্টির পর বর্তমানে বেশ কিছুদিন হলো পরিষ্কার আকাশের দেখা মিলেছে দক্ষিণবঙ্গে। আর তার সঙ্গে সবাই শুরু করে দিয়েছেন পূজোর আয়োজন৷ কুমোরটুলিতে শুরু হয়েছে রঙের কাজ। পূজোর প্যান্ডেলগুলোতেও তাই। চলছে জোরকদমে পূজোর শপিং। কিন্তু পূজোর আগে এই সমস্ত আয়োজনই ভেস্তে দিতে পারে বৃষ্টি।

Check out best Bengal Football website

আবহাওয়া দফতর সূত্রে খবর যে, বঙ্গোপসাগরে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি নিন্মচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তার শক্তি কতোটা হবে তা এখনও আবহাওয়াবিদরা বলতে না পারলেও তাঁরা জানিয়েছেন যে এই নিন্মচাপের দরুন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার টানা বৃষ্টিপাত চলতে পারে। যার ফলে ভেস্তে যেতে পারে পূজোর আগের সমস্ত আয়োজন।

শুধু দক্ষিঙবঙ্গেই নয়, অবস্থা তেমন অনুকূলে নেই উত্তরবঙ্গেও। গত কয়েকদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। এমনি গরম থাকলেও হঠাৎই মেঘ এসে ভাসাচ্ছে বৃষ্টির জলে। পূজোতেও এমন পরিস্থিতি থাকলে বলা বাহুল্য যে পূজোর ঘোরা পুরোপুরি ভেস্তে যাবে। এখন দেখার বিষয় এটিই যে পূজোর সময় নিন্মচাপের ভ্রুকুটি আনন্দ উৎসবে জল ঢেলে দেয় কীনা।

RELATED Articles

Leave a Comment