‘WHO জানিয়েছিল কোভিড-১৯ মানব শরীরে স্থানান্তর নয়’, তোপ ট্রাম্প-এর

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক স্বাস্থ্যসংস্থা ‘হু’ এর উপর বেজায় চটেছেন। একবার বলেছেন ‘হু’-এর অর্থনৈতিক অনুদান বন্ধ করে দেবেন অন্যদিন ‘হু মিথ্যেবাদী’ বলে তোপ দাগছেন।

বুধবার হোয়াইট হাউসে প্রেস বিবৃতির সময় ট্রাম্প বলেন , ‘গত ১৪ জানুয়ারী হু জানায়, করোনা মানব শরীর থেকে মানব শরীরে সংক্রমিত হয় না। কিন্তু এই ঘটনা সর্বৈব মিথ্যে। আমি ওই সময় চিন থেকে আসা সমস্ত বিমান বন্ধ করার পরিকল্পনা করায় আমায় চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয়। তবে শুধু এটাই নয়, এছাড়াও অন্য অনেক ভুল বিবৃতি হু দিয়েছিল।’

প্রসঙ্গত উল্লেখ্য , হু ১৪ জানুয়ারী একটি টুইট করে। তাতে লেখা ছিল , ‘চিন সরকার নিশ্চিত করেছে করোনা মানব শরীর থেকে মানব শরীরে সংক্রমিত হয়না।’

অন্যদিকে মঙ্গলবারই ট্রাম্প ‘হু’-কে হুঁশিয়ারী দিয়ে বলেছিলেন, ‘আমেরিকা ৫৮ মিলিয়ন ডলার অনুদান দেয় হু কে। তবে করোনার এই দুর্যোগে হু যদি চিনের পক্ষপাতিত্ব করে, তবে আমেরিকা এই অর্থনৈতিক অনুদানের ব্যাপারটি ভেবে দেখবে।’

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment