করোনা গ্রাসে এবার বিশ্বের ত্রাস কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমও। আক্রান্ত স্ত্রী মেহজাবিনও।
খবর সস্ত্রীক দাউদ ছাড়াও করোনা সংক্রমিত হয়েছেন তাঁর ব্যাক্তিগত দেহরক্ষী ও কর্মীরাও। এই ঘটনার পর দাউদের গার্ডস আর অন্যান্য স্টাফদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দাউদের স্ত্রী মেহজাবিনের রিপোর্টও পজেটিভ এসেছে। দাউদ আর দাউদের স্ত্রীকে করাচির মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
সূত্রের খবর পাকিস্তানের করাচিতে লাগাতার করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। যদিও, পাকিস্তান এখনও এটা স্বীকার করেনি যে, করাচি সমেত গোটা দেশই এখন করোনার হটস্পট হয়ে উঠেছে। আরেকদিকে পাকিস্তান এটাও স্বীকার করছে না যে, দাউদ করোনায় আক্রান্ত।
#BREAKING – Dawood Ibrahim contracts COVID-19: top govt source.
Dawood and his wife test positive for coronavirus: top govt source.
Dawood’s personal staff and guards have been quarantined.@AnchorAnandN and @DeepakSEditor with details
Original Input: @manojkumargupta. pic.twitter.com/IA4HBchoXp
— News18 (@CNNnews18) June 5, 2020
তবে মিডিয়া রিপোর্টস অনুযায়ী, দাউদ আর দাউদের স্ত্রী মেহজাবিনকে চিকিৎসার জন্য করাচির মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভারতের শত্রুদের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে পাকিস্তানে ঘাঁটি গাড়া এই কুখ্যাত জঙ্গি দাউদ। ১৯৯৩ সালে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ছিল দাউদ। আর ওই হামলা করিয়েই সে পাকিস্তানে গিয়ে আশ্রয় নেয়। দাউদের বিষয়ে গোটা বিশ্বই কম বেশি জানে। কিন্তু দাউদের পরিবারের বিষয়ে অনেক কিছুই অজানা।






