ভারতজুড়ে হাজার হাজার টাকায় বিকোচ্ছে যে ওষুধ। বিভিন্ন মুমূর্ষ রোগীকে যে ওষুধ দিয়ে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে সেই ওষুধের উপকারিতা নিয়েই এবার সন্দেহ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্প্রতি তাঁদের তরফে জানানো হয়েছে, ‘করোনা চিকিৎসায় রেমডেসিভিরের কোন উপকারিতা নেই। রেমডেসিভির ব্যবহার করে সুফল নাকি পাওয়া যায়নি। গবেষণায় রেমডেসিভির উপকারিতার স্বপক্ষে কোনও তথ্যই পাওয়া যায়নি। আজ অর্থাৎ বৃহস্পতিবার এমনটাই দাবি করে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতে এখন মহৌষধের কাজ করছে রেমডিসিভির। বিভিন্ন চিকিৎসকরাও এই ওষুধের স্বপক্ষে নিজেদের রায় দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই যেনও সেখানে তাল কাটছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। তাঁদের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত যেই চার দফা ট্রায়াল হয়েছে সেই ট্রায়ালে রেমডিসিভিরের উপকারিতার কোনও প্রামাণ্য নথি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে আসেনি।
প্রেস রিলিজে জানানো হয়েছে, প্রায় ৭ হাজার রোগীর ওপর এই পরীক্ষা করা হয়েছিল। মাইল্ড, সিরিয়াস বা ভেন্টিলেশনে থাকা কোনও রোগীর ক্ষেত্রেই উপকারিতা মেলেনি। তবে রেমডেসিভির আদৌ কার্যকরি কিনা সেই সংক্রান্ত গবেষণা চলবে বলেই জানানো হয়েছে।






