মানবিক সলমান! কংগ্রেসের বিধায়কের সঙ্গে জোট বেঁধে ৫০০টি অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবস্থায় ভাইজান

করোনায় ত্রস্ত দেশ! নাগাড়ে চলছে মৃত্যু মিছিল। কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে ভারত তার রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। হাহাকার শয্যার, অক্সিজেনের, প্রতিষেধকের। 
আর এবার সেখানেই সাহায্যে এগিয়ে আসছেন সৌরভ, অমিতাভ থেকে শুরু করে সলমানের মতো তারকারা। সোনু সুদ তো আছেনই।

গতবছরও লকডাউনের সময় করোনা আক্রান্ত থেকে শুরু করে করোনা যুদ্ধের প্রথম সারির ‘সৈনিক’দের সাহায্য করেছিলেন বলিউডের ভাইজান। পাশে দাঁড়িয়েছিলেন দুঃস্থ মানুষদের। এবারেও একই ভূমিকায় তিনি।

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় এর আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সলমান খান। এবার ফের একবার এগিয়ে এলেন তিনি। মুম্বইয়ের কংগ্রেসের বিধায়ক বাবা সিদ্দিকী ও তাঁর ছেলে জিশান সিদ্দিকীর সঙ্গে জোট বেঁধে ৫০০টি অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবস্থা করলেন সলমন। এটা প্রথম ধাপ। 

এরপর আগামী কয়েকটি ধাপে আরও অক্সিজেন কন্সেন্ট্রেটর আসবে সেসবের ইঙ্গিত দিলেন ‘ভাইজান’ স্বয়ং।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় অক্সিজেন কন্সেন্ট্রেটরের ছবি পোস্ট করে বলিউডের এই খান লিখেছেন প্রথম দফার ৫০০টি অক্সিজেন কন্সেন্ট্রেটর মুম্বইয়ে তাঁদের কাছে এসে পৌঁছেছে। এরপরে একটি নম্বর দিয়ে সলমন জানিয়েছেন যে করোনা আক্রান্তদের প্রয়োজন এই যন্ত্র তাঁরা যেন অবিলম্বে যোগাযোগ করেন ওই নম্বরে। নিজের ঘোষণার শেষে সলমন উল্লেখ করে দিয়েছেন এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে সেইক্ষেত্রে ভাইজান এর অনুরোধ, কাজ হয়ে যাওয়ার পর যেন‌ও ব্যবহৃত  অক্সিজেন কন্সেন্ট্রেটরগুলি ফেরত দেওয়া হয় যাতে এরপর অন্যদের কাজে ফের এই যন্ত্রের ব্যবহার করা যেতে।

তাঁর সম্প্রতি অভিনীত ছবি ‘রাধে’ ব্যাপক ট্রোলের শিকার হলেও নিজের সমাজসেবামূলক কাজে যথেষ্ট প্রশংসা কুড়োলেন ভাইজান।

RELATED Articles