Video: পরকীয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি! স্বামীকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন স্ত্রী

স্বামীর অন্য এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত। হাতেনাতে তাদের ধরে ফেলেন ওই ব্যাক্তির স্ত্রী। এরপর যা হল, তা শুনলে বা দেখলে, রীতিমতো হাড় হিম হয়ে যায়। কোনও বিচ্ছেদ বা মামলা নয়, স্বামীকে সরাসরি খাঁচায় বেঁধে নদীর হলে ফেলে দিলেন স্ত্রী।

ঘটনাটি ঘটেছে চীনের মাওমিং শহরে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অন্য এল মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন এক ব্যক্তি। এরই মধ্যে হঠাৎ একদিন স্ত্রীয়ের কাছে ধরা পড়ে যান তিনি। স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখে নিজেকে আর সামলাতে পারেননি স্ত্রী। এরপরই শুরু হয় স্বামীকে বেধড়ক মারধর করা। তারপর স্বামীকে আরও কয়েকজন ব্যক্তির সাহায্যে একটি খাঁচার মধ্যে পুরে দড়ি দিয়ে বেঁধে নদীর জলে ফেলে দেন স্ত্রী। এই পুরো ঘটনাটির ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তিকে মারধর বাঁধার সময় তিনি রীতিমতো কাঁদছেন। কিন্তু তাতেও মন গলেনি তার স্ত্রীর। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়ে যায়।

সূত্রের খবর, এই ঘটনায় প্রাণ বেঁচে গিয়েছে ওই ব্যক্তির। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিযুক্তের স্ত্রীয়ের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Video: পরকীয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি! স্বামীকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন স্ত্রী

Video: পরকীয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি! স্বামীকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন স্ত্রী

তবে এই ধরণের শাস্তি নতুন ঘটনা নয়। ওই ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হয়েছে, তার প্রচলন আগেই ছিল প্রাচীন চীনে। এই শাস্তির নাম ‘Dip in a pig cage’, অর্থাৎ খাঁচার মধ্যে কোনও ব্যক্তিকে ঢুকিয়ে তাঁকে দড়ি দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া। অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। তাঁকেও এভাবে ফেলে দেওয়া হয়েছে। মূলত, প্রাচীন মিং রাজাদের আমলে এই রীতির প্রচলন ছিল। দোষী ব্যক্তিকে জলে ফেলে দিলেও যাতে সে পালাতে না পারে, সেজন্য ওই খাঁচার সঙ্গে তাকে বেঁধে ফেলা দেওয়া হত।

RELATED Articles