পাকিস্তানের এই ক্রিকেটারকে পছন্দের তালিকায় রাখলেন স্টিভ স্মিথ

 

পছন্দের ক্রিকেটারের কথা যদি বলা হয়, তাহলে অনেকের সাথে অনেকের তফাত হবে। কারোর পছন্দ বিরাট কোহলি, কেউ বা পছন্দ করেন রোহিত শর্মা। আবার কেউ কেউ পছন্দ করেন স্টিভ স্মিথকে। পছন্দের ক্রিকেটারের এই বাছাইয়ে মতপার্থক্য থাকেই। আর এবার নিজের পছন্দ জানিয়েছেন স্টিভ স্মিথ।

 

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান বেশ ভালো পারফর্ম করছে। সদ্য জিম্বাবওয়ের বিরুদ্ধে সিরিজ জিতে এসেছে, বর্তমানে নিউজিল্যান্ডে সফররত রয়েছেন তারা। এই অবস্থায় পাকিস্তানের তারকাখচিত টিমে কোন ক্রিকেটারকে পছন্দ, এই নিয়ে স্টিভ স্মিথকে প্রশ্ন করেন এক নেটিজেন।

 

গত ২৪ নভেম্বর নিজের ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তরের পর্ব রাখেন যেখানে ক্রিকেট প্রেমীরা স্মিথের উদ্দেশ্যে বেশ কিছু ক্রিকেটীয় প্রশ্ন রাখেন। আর সেই সময় এক ক্রিকেট প্রেমী স্মিথকে জিজ্ঞেস করেন, কোন পাকিস্তানি খেলোয়াড়কে পছন্দ স্টিভ স্মিথের? আর তার উত্তরে স্মিথ জবাব দেন পাকিস্তানের ডান হাতি তারকা ব্যাটসম্যান বাবর আজমের নাম নিয়ে।

RELATED Articles