বেপরোয়া লরির ধাক্কায় দুর্ঘটনার মুখে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! কী অবস্থায় রয়েছেন অভিনেতা?

দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই সেই ঘটনার কথা জানিয়েছেন তিনি। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি দ্রুতগতির লরি। ঘটনায় গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত গুরুতর আঘাত পাননি অভিনেতা।

জয়জিতের বক্তব্য অনুযায়ী, তাঁর গাড়ির চালক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় আচমকাই একটি লরি এসে গাড়ির ডান দিকে ধাক্কা মারে। অভিনেতার দাবি, লরিচালকের আচরণ দেখে মনে হয়েছে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। ফাঁকা রাস্তাতেও বেপরোয়া ভাবে গাড়ি চালানো হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি। দুর্ঘটনার পরই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় ঘটনার বিবরণ দিতে গিয়ে জয়জিৎ বলেন, তিনি সামনের সিটে বসেছিলেন বলেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। যদি পিছনের সিটে বসতেন, তাহলে আরও গুরুতর আঘাত লাগতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি তাঁর প্রশ্ন, ওই লরিটি এরপর কোথায় গিয়েছে এবং ভবিষ্যতে এমন বেপরোয়া চালনার কারণে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে কি না, সেটিও ভাবনার বিষয়।

অভিনেতা জানিয়েছেন, অভিযোগ জানানোর জন্য তিনি হরিদেবপুর থানায় গিয়েছিলেন। তাঁর আশা ছিল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করবে। যদিও সেই মুহূর্তে তেমন কোনও পদক্ষেপ তাঁর চোখে পড়েনি বলে দাবি করেছেন জয়জিৎ। তবে কলকাতা পুলিশের ওপর তাঁর আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এখন তদন্তে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রাখছেন অভিনেতা।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর আগের দিনও প্রায় ২০ থেকে ২৫ মিনিট ভিডিও কলে কথা! রাহুল অরুণোদয়ের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ছিল, করে ফেলেছিলেন ভবিষ্যৎ পরিকল্পনা? দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন মৌমিতা পণ্ডিত! অভিনেত্রীর বি*স্ফোরক দাবি ঘিরে নতুন বিতর্ক!

বর্তমানে জয়জিৎ সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনও গুরুতর শারীরিক সমস্যা হয়নি। তবে এমন ঘটনা জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সামনে আনা প্রয়োজন বলেই মনে করেন তিনি। কাজের ক্ষেত্রে এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘তিলোত্তমা’-য় চিকিৎসক প্রতাপের চরিত্রে। দুর্ঘটনার খবর সামনে আসতেই তাঁর অনুরাগীরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থ থাকার শুভেচ্ছা জানিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর