Jio Dhamaka: গ্রাহকদের সুবিধার্থে ৭৫ টাকা রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও, পাবেন ২.৫ gb ডাটা আর আনলিমিটেড কলিং এর সুবিধা!

কিছুদিন আগেই মুকেশ আম্বানির কোম্পানি জিও তার নিজেদের রিচার্জ প্ল্যান বাড়িয়েছে কুড়ি থেকে পঁচিশ শতাংশ করে। ১লা ডিসেম্বর থেকে জিও তে রিচার্জ করতে গেলে গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। কিন্তু এর মধ্যেই নিজের কাস্টমারদের খুশির খবর শোনাল জিও।

তারা সর্বনিম্ন দুটি মূল্যে রিচার্জ প্ল্যান রেখেছে গ্রাহকদের জন্য। সেগুলি হল একটি 75 টাকার প্ল্যান আরেকটি 119 টাকার প্ল্যান। 75 টাকার প্ল্যানটি সব থেকে সস্তা। এতে আপনি ভ্যালিডিটি পাবেন 23 দিনের। মোট 2.5 জিবি ডাটা পাবেন আপনি। অর্থাৎ প্রত্যেকদিন 100mb করে ডাটা পাবেন। পাশাপাশি আরও 200 এমবি এক্সট্রা পাবেন আপনি। সঙ্গে ফ্রি পাবেন 50 টি এসএমএস। এছাড়াও যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন।

এরপরে আসছে 119 টাকার প্ল্যান। এই প্লান রিচার্জ করলে আপনি ভ্যালিডিটি পাবেন 14 দিনের। এখানে প্রতিদিন আপনি দেড় জিবি করে ডাটা পাবেন। অর্থাৎ এই প্ল্যানে আপনি ডাটা পাবেন মোট 21 জিবি। বিভিন্ন জিও অ্যাপ এ ফ্রী সাবস্ক্রিপশন করতে পারবেন,এছাড়া যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। তবে এই রিচার্জ প্ল্যানে আপনি কিন্তু কোন এসএমএস এর সুবিধা পাবেন না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles