নিজের প্রিয় খেলোয়াড় এমএস ধোনিকেই অনুসরণ করলেন তিনি। ধোনি যে অনুপ্রেরণা, তা আলাদা করে বললার প্রয়োজন পড়ে না। সেই কারণেই হয়ত তাঁর মতো করেই নিজের অবসরের কথা ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটসম্যান কেদার যাদব (Kedar Jadhav)।
আজ, সোমবারই সমস্ত ধরণের ক্রিকেট থেকে নিজের অবসর নেওয়ার কথা নিজের অনুগামীদের জানালেন কেদার যাদব (Kedar Jadhav)। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি লেখেন, “আমার গোটা কেরিয়ার জুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। আজ দুপুর ৩টের পর থেকে আমাকে প্রাক্তন ক্রিকেটার হিসেবে গণ্য করবেন”।
আজ, সোমবার দুপুর ৩টের সময় নিজের অবসর জীবনের ঘোষণা করলেন কেদার যাদব (Kedar Jadhav)। এদিন নিজের অবসরের কথা ঘোষণার পাশাপাশি নিজের সঙ্গে এমএস ধোনির বেশ কিছু ছবিও পোস্ট করেছেন কেদার। ধোনির সঙ্গে খেলা তাঁর কিছু ম্যাচের মুহূর্ত তুলে ধরেছেন তিনি।
View this post on Instagram
কেদার যাদবের (Kedar Jadhav) এই অবসরের ঘোষণার সঙ্গে বেশ মিল রয়েছে ধোনির অবসর নেওয়ার ঘোষণার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এমনই একটি ছোট্ট পোস্ট করে নিজের অনুগামীদের জানিয়েছিলেন তিনি। ২০১৯ সালে বিশ্বকাপে ইংল্যান্ডে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ধোনি। এর পরের বছর ২০২০ সালের ১৫ আগস্ট তিনি নিজের অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
বলে রাখি, ২০১৪ সালে প্রথম নিজের ওডিআই ম্যাচ খেলেছিলেন কেদার যাদব (Kedar Jadhav)। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের জন্য ৭৩টা ওডিআই ও ৯টি টি ২০ ম্যাচ খেলেন কেদার। ২০১৯ সালের বিশ্বকাপে টিমের অংশ ছিলেন তিনি।





