এনআরএস কান্ডে জল ঘোলা কম হয়নি৷ এখনও চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে বিতর্কিত কিছু মন্তব্য করায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। শুরু হয়েছিল গণইস্তাফা। এমতাবস্থায় চাপে পরে মুখ্যমন্ত্রী গত শুক্রবার থেকে জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য আহ্বান জানিয়ে গেলেও তাতপ সাড়া দেননি আন্দোলনে রত জুনিয়র ডাক্তাররা। তাঁরা দাবী তোলেন যে মুখ্যমন্ত্রীকে এনআাএস এ এসে আলোচনায় বসতে। এই বিষয়ে নারাজ ছিলেন মুখ্যমন্ত্রী। শেষে আজ এই বিষয়ে কিছুটা জটিলতা কাটে।






