পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের রেকর্ড বজায় রাখলেন ‘মেন ইন ব্লু’ – রা৷

আজ অবধি পাকিস্তান বিশ্বকাপে ভারতকে পরাজিত করতে পারেনি। প্রতিবার তারা ভারতকে পরাজিত করার আশায় থাকলেও উল্টে পরাজিত হয়েছেন তারাই। এই নিয়ে মোট সাতটি বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত – পাকিস্তান। আর সাতবারই ভারতের নিকট পরাজিত হয়ে হয় পাকিস্তানকেই৷ এদিনও তার অন্যথা হলো না।

 

এদিন ম্যাচে টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাট করতে নামে ভারত৷ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে ভারত। এদিনের ম্যাচে ওপেন করতে নেমে ৭৮ বলে ৫৭ রান করে আউট হন লোকেশ রাহুল৷ এরপর ১১৩ বলে ১৪০ রান করে এক দূর্দান্ত ইনিংস খেলেন রোহিত শর্মা৷ তৃতীয় নম্বরে অধিনায়ক কোহলি এসে ৬৫ বলে করেন ৭৭ রান৷ এরপর হার্দিক পান্ডিয়া ১৯ বলে ২৬ রান, ধোনি ২ বলে ১ রান, বিজয় শঙ্কর ১৫ বলে ১৫ রান করে আউট হন এবং কেদার যাদব ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন৷ পাকিস্তানি বলারদের মধ্যে মহম্মদ আমের ছাড়া আর তেমন কেউ নজরকাড়তে পারেননি।

অপরদিকে জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৫ ওভারে ১৬৬ রান তুললে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়৷ এরপর পুনরায় খেলা শুরু হলে ডাকওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানের নতুন টার্গেট হয় ৪০ ওভারে ৩০২ রান। আগেই ৩৫ ওভার ব্যাট করে ফেলায় পাকিস্তানের হাতে থাকে আর মাত্র ৫ ওভার। সেই ৫ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে ১৩৬ রান করলে জয় আসত পাকিস্তানের। কিন্তু প্রায় সম্ভব নয়৷ শেষে শেষ ৫ ওভারে আর ৪৬ রান করে ৪০ ওভারে মোট ২১২ রান তোলে পাকিস্তান। ফলস্বরূপ প্রতিবারের মতো এবারও বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করে ভারত৷

আরও অন্যান্য খবর