অবশেষে কর্মবিরতি সাময়িক প্রত্যাহার করেনিলেন জুনিয়র ডাক্তাররা।

এনআরএস কান্ডে টানা সাত দিন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যের চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা চলার পর শেষমেশ এদিন কর্মবিরতি সাময়িক ভাবে প্রত্যাহার করেনিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।

 

আজই জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে সরকার জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবী মেনে নেওয়ায় আশ্বস্ত হন জুনিয়র ডাক্তাররা। এরপরই নবান্নের বৈঠকে উপস্থিত থাকা ৩১ জনের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল এনআরএস এ ফিরে এসে বসেন জিডি মিটিং -এ৷ এরপরই এনআরএস এর জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করে জানান তাদের কর্মবিরতি প্রত্যাহারের৷

টানা সাত দিন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে৷ আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের সমস্ত আন্দোলনকারী ডাক্তারদের পুনরায় কাজে যোগ দেওয়ার বার্তা দেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। আজ এই মুহূর্ত থেকে হাসপাতালগুলোতে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে জানালেন এনআরএস এর জুনিয়র ডাক্তাররা।

RELATED Articles

Leave a Comment