ফের ১৪ ই ফেব্রুয়ারির ঘটনার পুনরাবৃত্তি। ফের জম্মু এবং কাশ্মীরের সেনা কনভয়ে হামলা চালালো দুষ্কৃতিরা৷
গত ১৪ ফেব্রুয়ারী সেনার কনভয়ে হামলা চালায় আত্মঘাতী জঙ্গি বাহিনী। সেই হামলায় শহিদ হন প্রায় ৪৫ জন জওয়ান। এরপর ভারতের পক্ষ থেকে এয়ারস্ট্রাইক করে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের একের পর এক জঙ্গিঘাটি। জম্মু কাশ্মীরে নেওয়া হয় জিরো টলারেন্স নীতি। জঙ্গি নিকেশে নেমে ভালোই সাফল্য পান ভারতীয় জওয়ানরা। কিন্তু ফের সেই একই ভাবে পুলওয়ামাতেই সেনা কনভয়ে হামলা চালালো একদল জঙ্গি৷





