আজ বিজেপির মিছিল আটকাতে পুলিশ বাহিনীর হাতে নতুন অস্ত্র ইলেকট্রিক শিল্ড।

আজ লালবাজারে বিজেপির মিছিলকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। সকাল থেকেই বন্ধ লালবাজার এলাকার দোকানপাট৷ সকাল ১১ টায় বন্ধ করে দেওয়া হয় বিবি গাঙ্গুলি স্ট্রিট। মোতায়েন ছিল কয়েকশো পুলিশ বাহিনী। উদ্দেশ্য একটাই বিজেপির মিছিল আটলে দেওয়া। আর তার জন্যই নয়া অস্ত্র পুলিশের হাতে।

 

আজ মিছিলে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য নয়া অস্ত্র দেওয়া হয় পুলিশ বাহিনীর কর্মীদের। তাদের হাতে যে শিল্ড দেওয়া হয় তা কোনো সাধারণ শিল্ড বয়, বরং তা হলো ইলেকট্রনিক শিল্ড। যে কোনো বেপরোয়া হয়ে ওঠা বিক্ষোভকারীকে ওই শিল্ড দিয়ে ইলেকট্রিক শক দিতে পারেন পুলিশ কর্মীরা।

ইলেকট্রিক শিল্ডের সংস্পর্শে কেউ এলে সেই শিল্ডের ভেতরে পুলিশ কর্মীদের হাতের নিকট থাকা একটি সুইচ টিপে দিলেই সংস্পর্শে থাকা ব্যক্তিকে শক দেবে এই শিল্ড। ৫ সেকেন্ড এর সংস্পর্শে থাকলেই মাটিতে পরে যাবে সংস্পর্শে থাকা ব্যক্তি। বলা বাহুল্য বিজেপির মিছিলে বেপরোয়া ভাব আটকাতেই এহেন সরঞ্জাম দিয়ে পুলিশকে সজ্জিত করছে রাজ্যের শাসক দল৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment