পাকিস্তানের আকাশ পথও এবারে ব্যবহার করতে নারাজ নরেন্দ্র মোদী।

পাকিস্তানের আকাশ পথ আর ব্যবহার করবেননা তিনি। একথা এবারে স্পষ্ট ভাবে জানিয়েদিলেন প্রধানমন্ত্রী নিজেই। আগামী ১৩ ই এবং ১৪ ই জুন কিরঘিজস্থানের বিশকিকে সাংহাই কোঅপারেশন আরগানাইজেশন ( এসসিও) এর একটি সম্মেলনে যোগদানের কথা রয়েছে মোদীর৷ আর সেই স্থানে পৌঁছাতে পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করা সুবিধেজনক। কিন্তু প্রধানমন্ত্রী সাফ জানিয়েদিলেন যে তিনি আর পাক আকাশ পথ ব্যবহার করবেননা।

 

ভারতের এয়ারস্ট্রাইকের পর পাক আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতের জন্য। এরপর দুটি প্রবেশ পথ খোলা হলেও সেই পথে কিরঘিজস্থানে যেতে পারবেননা নরেন্দ্র মোদী। তাই মোদীর কিরঘিজস্থান সফরের জন্য অপর একটি আকাশ পথও খুলে দেন পাক ইমরান সরকার। কিন্তু পাক আকাশপথে পারি দিতে নারাজ প্রধানমন্ত্রী৷

ইতিমধ্যেই এই কারণে শুরু হয়েছে নতুন পথ খোঁজা৷ ঠিক করা হয়েছে যে ওমান, ইরান এবং সেন্ট্রাল এশিয়া রুটে বিকল্প পথে বিশকিক পৌঁছাবে নরেন্দ্র মোদীর বিমান৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment