এনআরএস কান্ডে আগামীকাল ১২ ঘন্টার জন্য আউটডোর বন্ধ রাখতে চলেছন রাজ্যের চিকিৎসকরা।

গতকাল রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে আকার নেয় এনআরএস মেডিক্যাল কলেজ। রবিবার রাতে মহম্মদ সাহিদ নামে ৬৫ বছরের এক রোগীকে ভর্তি করানো হয় এনআরএস -এ। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে গতকাল সেই রোগীর মৃত্যু হয়। এরপরই মৃত রোগীর পরিবার অভিযোগ আনেন যে, চিকিৎসকদের গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে৷ মুহূর্তে রণক্ষেত্রের রূপ ধারণ করে এনআরএস চত্বর। রোগীর আত্মীয়রা জুনিয়র ডাক্তাদের ওপর চড়াও হয়ে মারধর সঙ্গে ইটের ঢেল ছোড়েও বলে অভিযোগ৷

 

ইটের আঘাতে গুরুতর জখম হন দুই মেডিক্যাল পড়ুয়স। এরপরই বিক্ষোভ দেখান এনআরএস এর জুনিয়র ডাক্তাররা। আজ সকালে হাসপাতালের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরপর জমায়েত হয়া রোগীর পরিবাররা সেই গেটের তালা ভেঙে ভেতরে ঢুকলেও বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন পরিষেবাগুলি। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা চাই এই দাবীতেই বিক্ষোভে নামেন তারা। ঘটনার ১৮-১৯ ঘন্টা পরিয়ে গেলেও এখনও মেলেনি কোনো সামাধান সূত্র। ফলে দাবীতে অনড় জুনিয়র ডাক্তাররা সঙ্গে বাকী সমস্ত ডাক্তাররাই এবারে বড়ো আন্দোলনে নামতে চলেছেন৷

ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আজ সাময়িক কর্মবিরতি পালন করেছেন। কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, সাগদদত্ত প্রভৃতি আরও মেডিক্যাল কলেজে আজ পালন করা হয় এই কর্মবিরতি৷ এরপরই সমস্যার সমাধান না হলে কাল আরও বড়ো আন্দোলনে নামতে চলেছেন রাজ্যের বিভিন্ন সরকারী, বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোমের চিকিৎসকরা। তারা জানিয়েছেন যে তাদের সংগঠনের কথা অনু্যায়ী কাল অন্যান্য পরিষেবার সঙ্গে গোটা রাজ্য ব্যাপি বিভিন্ন সরকারি৷ এবং বেসরকারি হাসপাতালগুলোতে আউটডোর পরিষেবাও বন্ধ রাখতে চলেছেন চিকিৎসকরা এর দরুণ কাল রোগীরা যে বড়ো ঝামেলায় পরেতে চলেছন তা আর বলার অপেক্ষা রাখেনা৷ আগামীকাল গোটা রাজ্যে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বন্ধ থাকবে আউটডোর পরিষেবা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর