অবশেষে ধ্বংসাবশেষ মিললো নিখোঁজ বায়ুসেনা বিমানের৷ গত ৩ জুন ১৩ জন যাত্রী নিয়ে আসামের জোরহাট থেকে অরুণাচলের দিকে রওনা হয়েছিল বায়ু সেনার এএন-৩২ বিমানটি৷ সেদিন দুপুর একটার পর থেকে হঠাৎই মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় বিমানটি৷
এরপরই নিখোঁজ বিমানটিকে খুঁজতে সেদিনই বায়ু সেনার দুই জেটকে পাঠানো হয়৷ নিখোঁজ বিমানটির যাত্রাপথ অনুসরণ করে গেলেও সেই বিমানের আর খোঁজ মেলেনি। এরপর বৃষ্টিতে কয়েকদিনের জন্য সেই বিমান সন্ধানের কাজ ব্যাহতও হয়৷
শেষ অবধি আজ বায়ু সেনার নিখোঁজ সেই এএন-৩২ এর ধ্বংসাবশেষ মিললো অরুনাচলের লিপোর উত্তরে। দূর্ঘটনার কবলে পরা এই বিমানটি থেকে কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভবনা নেই বললেই চলে৷ ঠিক কারণে বিমানটি দূর্ঘটনার কবলে পরেছে তা জানতে তদন্ত শুরু করেছে বায়ু সেনার আধিকারিকরা।