এবারে ইস্তফা পত্র পাঠালেন এনআরএস এর অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ।

এনআরএস কান্ডে চিকিৎসা পরিষেবা ব্যহত হচ্ছে৷ অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের পাশে না দাঁড়িয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন৷ এনআরএস কান্ডে মুখ্যমন্ত্রীর ডাক্তারদের ‘বহিরাগত ‘ তকমা ইতিমধ্যেই যথেষ্ট প্রভাব ফেলেছে, সিউড়ি হাসপাতালে একসঙ্গে ৬৭ জন চিকিৎসক ইস্তফা দিচ্ছেন ফলে হাসপাতাল অচল৷ এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই দাবী করলেন যে এনআরএস কর্তৃপক্ষ অসহযোগীতা করছে এরপরই পদত্যাগ করলেন এনআরএস এর অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ।

 

প্রসঙ্গত, গতকালই চিকিৎসা জারি রাখতে সিনিয়র ডাক্তারদের আলাদা ভাবে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিনিয়র চিকিৎসকেরাও এই আন্দোলনে রয়েছেন জুনিয়রদের পাশেই। আর তাই তাঁরা আন্দোলন থেকে সরে আসেননি। ফলস্বরূপ আজ সকালেই ফের মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে বসেন যে এনআরএস কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করছেনা। এরপরই ইস্তফা দেন এনআরএস এর অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ।

এনআরএস এর অধ্যক্ষ শৈবাল কুমার মুখোপাধ্যায় এবং উপাধ্যক্ষ সৌরভ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তাদের ইস্তফা পত্র মেল করে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিয়েছেন৷ ইস্তফার কারণ হিসেবে তাঁরা লিখেছেন যে, এতোদিন ধরে এনআরএস এ যে অচলাবস্থা চলছে তা নিয়ন্ত্রণে কিংবা সমাধানে তাঁরা ব্যর্থ। আর তাই তারা ইস্তফা দিচ্ছেন৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর