এনআরএস কান্ডে আন্দোলন অব্যাহত জুনিয়র ডাক্তারদের। সিনিয়র ডাক্তাররাও পাশে দাঁড়িয়েছেন তাদের। দীর্ঘ কর্মবিরতিতে লাটে উঠেছে চিকিংসা পরিষেবা। এমতাবস্থায় গতকাল মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের বহিরাগত তকমা দিয়ে সেই আগুন আরও জালিয়েদেন৷ তিনি মন্তব্য করেন যে বহিরাগতদের উস্কানিতেই এই কাজ করছেন ডাক্তাররা। রাজনৈতিক এক চক্রান্ত হিসেবেও তিনি চিহ্নিত করেন ঘটনাটিকে। এরপরই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।





