উত্তরবঙ্গে টানা বৃষ্টি ধরলেও দক্ষিণে রয়েছে বৃষ্টির ঘাটতি। তবে বঙ্গোপসাগরে নিন্মচাপের দরুণ গত সপ্তাহ থেকে বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। গত শুক্রবার কলকাতা সহ বিভিন্ন জেলাতেই কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। আজ গোটা কলকাতা বৃষ্টিতে ভিজতে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।





