ডাক্তারদের ফেরাতে তাদের ভগবান বলে ফেসবুকে পোস্ট করলেন কলকাতার মেয়র।

এনআরএস কান্ডে রাজ্য জুড়ে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাদের প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়েছেন সিনিয়ার ডাক্তাররাও।

 

ডাক্তারদের নিরাপত্তার দাবীতে চলছে আন্দোলন৷ এরমধ্যেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে পরিস্থিতি হয়ে উঠেছে অগ্নিগর্ভ। একের পর এক ডাক্তার দিচ্ছেন ইস্তফা। চলছে গণইস্তফা৷ এরফলে রাজ্য সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা লাটে উঠেছে৷ চিকিৎসার অভাবে মৃত্যুও হয়েছে কিছু রোগীর। এমতাবস্থায় ফেসবুকে ডাক্তারদের ভগবান হিসেবে সম্বোধন করে আবেগঘন পোস্ট দিয়ে ডাক্তারদের ফেরানোর চেষ্টা করেন কলকাতা মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷

ডাক্তারদের পুনরায় কাজে ফিরিয়ে আনতে আজ ফেসবুকে এক আবেগে ভরা দেন কলকাতার মেয়দ ফিরহাদ হাকিম৷ তিনি লেখেন, “আন্দোলনরত ডাক্তারবাবুদের কাছে একান্ত অনুরোধ পরিষেবা শুরু করুন |বিভিন্ন হাসপাতালে রুগী মৃত্য হচ্ছে এটাকে মানবিকতার সাথে দেখুন|আপনাদের দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে আলোচনা শুরু করুন কিন্তু পরিষেবা অব্যাহত রাখুন। আপনাদের সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থা এখনই চোখে পড়ার মতো এবং আপনাদের কর্মস্থলে আপনাদের সুরক্ষার ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজে করেছেন| সাধারণ মানুষের কাছে আপনারা ভগবান আর সেই দায়িত্ব পালন করুন|”

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment