গতকাল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটের মেট্রো ধরতে গিয়ে মেট্রোর দরজায় হাত আটকে যায় এক যাত্রীর। শরীরে রয়ে যায় ট্রেনের বাইরেই। এমতাবস্থাতেই চলতে শুরু করে মেট্রো। সুরঙ্গে দেওয়ালে ধাক্কা খেলে ঘষটাতে ঘষটাতে মেট্রোর সাথেই চলতে থাকে সেই যাত্রীর দেহ। শেষ অবধি লাইনে পরে মৃত্যু হয় তাঁর। স্টেশন থেকে প্রায় ৬০ মিটার দূরে পাওয়া যায় সেই যাত্রীর দেহ।





