দক্ষিণবঙ্গে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে এক-দুই ডিগ্রি বেশি। এমতাবস্থায় ভোটকর্মীরা নিরাপত্তা নিয়ে যতো না ভাবছেন তার চেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন গরম নিয়ে।
আবহাওয়া দপ্তর সূত্রে বৃষ্টির কোনো বার্তা নেই, বরং বাড়তে পারে আরও তাপমাত্রা এবং আর্দ্রতা। ফলস্বরূপ থাকবে গরমের সঙ্গে অস্বস্তিকর ঘাম৷ আর এই অসহ্য অস্বস্তিকর গরমে কি করে ভোট হবে তাই ভেবে পাচ্ছেননা ভোটকর্মীরা। সকলেই রয়েছেন আতঙ্কে। তাদের আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে এক ভোটকর্মীর অসুস্থ হয়ে যাওয়া।
আজ নেতাজি ইন্ডোরের ডিসিআরসি কেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট নিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পরেন এক ভোটকর্মী৷ এই ভোটকর্মীর নাম অঞ্জন কুমার পাত্র । তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর ভোটের ডিউটি পরেছিল কলকাতার উত্তর লোকসভা কেন্দ্রের শ্যামপুরে।
আজ ডিসিআরসি থেকে ইভিন এবং ভিভিপ্যাট নিতে গিয়ে হঠাৎই গরমে মাথা ঘুরে পরে যান তিনি এবং জ্ঞান হারান৷ এরপর তার চোখে মুখে জল ছেটানো হলে জ্ঞান ফিরে পান তিনি। তাকে প্রাথমিক চিকিংসার জন্য নিয়ে যাওয়া হয় ডিসিআরসিতে থাকা মেডিক্যাল ক্যাম্পে৷ ভোট কর্মী অঞ্জন কুমার পাত্রের এহেন দশা থেকে আতঙ্কে বাকী ভোটকর্মীরাও। তাদের বক্তব্য যে, নিরাপত্তা আশ্বাস পাওয়া গেলেও গরমের সঙ্গে কি করে পেরে ওঠা সম্ভব তাই তাঁরা বুঝে পাচ্ছেননা।





