এই পাক ক্রিকেট তারকার আউট দেখে হাসি চেঁপে রাখতে পারলেননা ইংল্যান্ড ক্রিকেটার-রাও।

ইংল্যান্ডের সঙ্গে ওয়ান ডে ম্যাচে হাস্যকর ভাবে আউট হলেন পাক ক্রিকেট তারকা শোয়েব মালিক৷ না, বলারের জন্য নয়, বরং নিজেই নিজের ব্যাট দিয়ে উপরে ফেললেন পেছনে থাকা উইকেন৷ শট খেলতে গিয়ে পেছনে থাকা উইকেটে নিজের ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন তিনি। আর তাতে তিনটি উইকেট পুরো নড়েচড়ে গেলো, আউট হলেন শোয়েব মালিক।

ইংল্যান্ডের বোলার পেসার মার্ক উডকে লেট কাট মারতে গিয়েই ভুল করে বসেন শোয়েব মালিক। ব্যাট দিয়ে সজোরে আঘাত করে বসেন পেছের উইকেটে। তাঁর এমন হিট-উইকেট আউট হওয়া দেখে হেসে চেঁপে রাখতে পারেননি ইংল্যান্ডের ক্রিকেটাররাও। এই নিয়ে নিজের ক্রিকেট কেরিয়ারে মোট দুবার হিট-উইকেটে আউট হতে হলো শোয়েব মালিককে।

শোয়েব মালিকের এহেন আউট নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাসিঠাট্টার ছড়াছড়ি। কেউ লিখেছেন যে, “পাকিস্তান মাঠে নামেই কমেডি করতে”, আবার কেউ লিখেছেন যে, “এভাবেই টেনিস খেললেন শোয়েব মালিক”। সবমিলিয়ে এই হিট-উইকেট হয়ে রইলো এদিনের ম্যাচের এক সেরা কমেডির মুহূর্ত। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান মোট ৩৪০ রান করে, অপরদিকে জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকী থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড৷

RELATED Articles

Leave a Comment