সপ্তম দফার ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে প্রায় পৌনে চার ঘন্টা হয়ে গেলেও এখনও ভোটগ্রহণই শুরু হয়নি সোনাপুরের ৫৩ নং বুথে।
ভোটারদের অভিযোগ তারা সকাল ৬ টা থেকে এসে লাইনে দাড়ালেও এখনও শুরু হয়নি ভোটগ্রহণ পর্ব৷ ভোটকর্মীরা বারবারই জানিয়েছেন যে ‘১০ মিনিটে’ শুরু হবে ভোটগ্রহণ, অথচ প্রায় ৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও শুরু করা যায়নি ভোটগ্রহণ।
প্রখর গরমে লাইনে দাড়িয়ে এবারে ধৈর্য হারাচ্ছেন ভোটাররা। ইভিএম বিকল হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভোট কর্মীরা৷ তবে ইভিএম পাল্টানো হলেও এখনও ভোটগ্রহণ শুরু হয়নি বলে অভিযোগ। অপরদিকে পানিহাটি, কুলতলিতেও একাধিক বুথে ইভিএম বিকল হওয়ার অভিযোগ এসেছে৷






