সপ্তম দফার ভোটের আগেই ভাঙরের গ্রামবাসীদের ভয় দেখিয়ে ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল নেতা আরাবুল ইসলাম তাদের ভোট দানে বাঁধা সৃষ্টি করে।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙর গ্রামে শনিবার রাতেই বাড়ি বাড়ি গিয়ে আজ ভোট দানে বিরত থাকতে বলা হয় আরাবুল বাহিনীর তরফে। আরাবুল সেখানকার এক স্থানীয় তৃণমূল নেতা। গ্রামবাসীদের অভিযোগ, গতকাল রাতেই প্রতি বাড়িতে গিয়ে তৃণমূল কর্মীদের তরফে বলা হয় যে, রবিবার ভোট দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ি থেকে যেন কেউ না বেড় হয়।
যদিও গ্রামবাসীদের এই অভিযোগ অস্বীকার করেছে আরাবুল এবং তাঁর তৃণমূল কর্মীরা। তাদের বক্তব্য বিরোধীরা ষড়যন্ত্র করে এই কাজটি করেছে। কারণ বিরোধীরা এখানে কোনো ভোট পাবেনা।





