চাঁদনি চকে মেট্রো ফিডার বক্সে আগুন। আতঙ্কে যাত্রীরা।

ফের আতঙ্কে মেট্রো যাত্রীরা। আজ চাঁদনি চক মেট্রো স্টেশনের বাইরে ফিডার বক্সে হঠাৎই আগুন লেগে যায়। হঠাৎ এই আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পরেন স্টেশনে থাকা যাত্রীরা।

সূত্রের খবর, হঠাৎই আজ আগুন লেগে যায় চাঁদনি চক মেট্রো স্টেশনের বাইরের ফিডার বক্সে৷ আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে৷ এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারা নিয়ন্ত্রণে আনে সেই আগুন।

এই প্রথম নয়, এর পূর্বেও ১৭ মে কালীঘাট এবং যতীন দাস স্টেশনের মাঝে মেট্রো লাইনে দেখা যায় আগুনের ফুলকি। বার বার এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে মেট্রো যাত্রীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment