দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আজ নবান্নে বৈঠক শুরু হয়েছে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের। এখনও চলছে সেই বৈঠক৷
সেই বৈঠকেই ডাক্তারদের নিরাপত্তার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, ডাক্তারদের নিরাপত্তার জন্য নয়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য। চালু করা হবে নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা। নোডাল অফিসার, রাতের জন্য পুলিশ সহ এ্যালার্মের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷
এরপরই ডাক্তারদের নিরাপত্তার ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াতে অনুরোধ জানান জুনিয়র ডাক্তাররা। তারা বলেন যে, মুখ্যমন্ত্রীই ন্যায়ের মুখ তাই তাঁর নিকট এসেছেন তারা। জুনিয়র ডাক্তারদের অনুরোধ যে এইবিষয়ে মুখ্যমন্ত্রী যেন তাদের পাশে দাঁড়ান এবং রাজ্যবাসীকে বার্তা দিক যে ডাক্তারদের গায়ে হাত তোলা হলে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে।