ডাক্তারদের নিরাপত্তার জন্য নোডাল অফিসার এবং রাতের জন্য বিশেষ পুলিশ নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আজ নবান্নে বৈঠক শুরু হয়েছে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের। এখনও চলছে সেই বৈঠক৷

 

সেই বৈঠকেই ডাক্তারদের নিরাপত্তার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, ডাক্তারদের নিরাপত্তার জন্য নয়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য। ডাক্তার এবং মৃত কোনো রোগীয়ের পরিবারের মধ্যে কথার জন্য নিয়োগ করা হবে তিনটি শিফটে তিন জন পিআর-কে। তারাই ডাক্তারদের হয়ে কথা বলবেন মৃত রোগীর পরিবারের সঙ্গে৷

সঙ্গে ডাক্তারদের নিরাপত্তার জন্য আরও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান যে রাতে হাসপাতালে ডাক্তারদের সুরক্ষার জন্য নিয়োগ করা হবে বিশেষ পুলিশ বাহিনীকে। সঙ্গে নিযুক্ত করা হবে নোডাল অফিসারদেরও। যারা হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন৷

আরও অন্যান্য খবর