তিনদিনে তিনবার তিনজন পুলিশ কমিশনার বদল বিধাননগরে৷

প্রতিটি জেলায় পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল করছে রাজ্য সরকার৷ তারমধ্যেই এবারে বিধাননগরে তিনদিনে তিনজন পুলিশ কমিশনারকে বদলে কার্যত এক নজিরবিহীন ঘটনা ঘটালো এই রাজ্য সরকার।

প্রথমে রবিবার নাগাদ নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই বিধাননগরের পুলিশ কমিশনারের পদে ফের নিয়োগ করা হয় জ্ঞানবন্ত সিং-কে। প্রসঙ্গত, এই জ্ঞানবন্ত সিং -কে ভোট চলাকালীন তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন৷

রবিবার জ্ঞানবন্তকে তাঁর পুরনো পদে ফেরানো হলেও সোমবারই তা বদলে যায়। তাঁর স্থানে আনা হয় নিশাত পারভেজকে। যদিও সেই ওর্ডারও স্থায়ী হয়নি। ফের গতকাল নিশাত পারভেজের স্থানে বিধাননগরের পুলিশ কমিশনারের পদে আনা হয় ভরতলাল মিনাকে।

এভাবে তিনদিনে তিনজন পুলিশ কমিশনারের বদলকে ওয়াকিবহাল মহল এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন৷ এরপর জ্ঞানবন্ত সিংকে আনা হয়েছে এডিজি আইনশৃঙ্খলা পদে, নিশাত পারভেজকে রেখে দেওয়া হয়েছে তাঁর ডিআইজি সিআইডি অপারেশন পদে। এবং ভরতলাল মিনা যিনি শিলিগুড়ির পুলিশ কমিশনার পদে ছিলেন তাকে আনা হয় বিধাননগর পুলিশ কমিশনারের পদে। তবে তিনদিনে তিনবার তিনজন পুলিশ কমিশনারের বদলি কার্যত এক নজিরবিহীন ঘটনা হিসেবেই থেকে গেলো।

RELATED Articles

Leave a Comment