রাজীব কুমারকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের৷

রাজ্য এবং কেন্দ্রের দড়ি টানাটানিতে এখন একটি বিতর্কিত নাম হলো রাজীব কুমার। সারদা কান্ডে তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সিবিআই চেষ্টা করছেন রাজীব কুমারকে জেরা করার, কিন্তু এই মুহূর্তে তিনি কার্যত নাগালের বাইরে। এই রাজীব কুমারকেই ছেড় দেওয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রে চিঠি পাঠালো রাজ্য সরকার।

 

সিবিআই এর নিকট শিলং এ একবার জেরা হওয়ার পরই রাজীব কুমারকে রাজ্য পুলিশের কমিশনারের পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তাকে আনা হয় এডিজি সিআইডি পদে৷ কিন্তু শেষ দফার লোকসভা ভোটের পূর্বেই তাকে সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি উঠে গেলে রাজীব কুমারকে ফের তার পুরনো পদে ফিরিয়ে আনে রাজ্য সরকার৷

যদিও রাজীব কুমার এখনও সেই এডিজি সিআইডি পদে যোগ দিতে পারেননি বলে জানা যায়। কারণ এরজন্য তাঁর প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রিলিজের। সেই রিলিজ না পাওয়া পর্যন্ত রাজীব কুমারের পক্ষে তাঁর পুরনো পদে ফিরে আসা সম্ভব হচ্ছেনা।আর তাই রাজীব কুমারকে রিলিজ দেওয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রের নিকট চিঠি পাঠালো রাজ্য সরকার৷ অপরদিকে সিবিআই – রাজীব টানাপোড়েন অব্যাহত৷ সিবিআই ফের রাজীব কুমারকে জেরা করতে চাইলেও, তাঁর নাগাল পাননি সিবিআই আধিকারিকরা। বরং তাদের চিঠি দিয়ে আরও ৭-১০ দিনের সময় চেয়ে নিয়েছেন আইপিএস অফিসার রাজীব কুমার।

RELATED Articles

Leave a Comment