ধর্মীয় মঞ্চ থেকেও বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ফের রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বিতর্কের কারণ ধর্মীয় মঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য। আজ ইদের জামাত শেষে ধর্মীয় মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তা নিয়েই শুরু হয় বিতর্কের।

 

এদিন ইদের জামাত শেষে কলকাতার রেড রোড-এ বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কথার প্রসঙ্গে রাজনীতি নিয়েও অভিযোগ আনতে শুরু করেন মুখ্যমন্ত্রী৷ প্রথমে তিনি বক্তব্য রাখেন যে, সব র্ধম মিলেই এগিয়ে নিয়ে যাবে দেশকে৷ সব ধর্মের সমন্বই এই সমাজকে সুন্দর করে তুলবে৷ এরপরই তিনি নাম না করে বিজেপিকে উদ্দেশ্য করে বলেন যে, যার উত্থান যত দ্রুত তার পতনও তততাই দ্রুত ভাবে হয়৷ এরা শুধুমাত্র ইভিএম -এ কারচুপি করেই জয় পেয়েছে৷ এদের পতন শীঘ্রই হবে।

ধর্মীয় মঞ্চ থেকে এহেন রাজনৈতিক মন্তব্য করায় বিতর্কে পরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবী ৪২ এ ২২ পাওয়াতেই বারবার ইভিএম কারচুপির অভিযোগ আনছেন মুখ্যমন্ত্রী। তবে ধর্মীয় মঞ্চে রাজনীতিকে দূরেই রাখতে পারতেন৷ আবার অপরদিকে রাজনৈতিক মহলের অন্য অংশের বক্তব্য যে, ৪২ এ ২২ পওয়ার এখন দলের মনোবল তলানিতে৷ তাই সেই মনোবল বাড়াতেই ধর্মীয় মঞ্চ থেকেও রাজনৈতিক বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment