করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের। একাধিক দাবী নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পার্শ্বশিক্ষকরা। সঙ্গে যুক্ত হন মাদ্রাসার শিক্ষকরাও।
ঘটনাস্থলে পুলিশ ব্যরিকেড ভেঙেই এগিয়ে যাওয়ার চেষ্টা চালান বিক্ষোভকারীরা। শেষ অবধি তা না পেরে পথে বসেই বিক্ষোভ শুরু করেছেন পার্শ্বশিক্ষক এবং মাদ্রাসা শিক্ষকেরা। পরিস্থিতি এখনও উত্তেজনাময়৷ উপস্থিত রয়েছেন পুলিশ বাহিনী ।পুলিশ বাহিনীর সঙ্গে ধ্বস্তাধস্তি বিক্ষোভকারীদের ৷





