দীর্ঘ টানাপোড়েনের পর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছিলেন এনআরএস এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাদের জেনারেল বডির বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেইমতোই আজ দুপুর ৩ টেয় নবান্নে সেই বৈঠকের আয়োজন করা হয়৷ ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের নিতে এনআরএস এ হাজির হয়েছে সরকারি বাসও। কিন্তু ফের জটিলতা বাঁধে এই বৈঠক নিয়ে৷
জুনিয়র ডাক্তাররা জানান যে, মিডিয়ার লাইভ কভারেজ ছাড়া তাঁরা এই বৈঠকে যাবেননা৷ কিন্তু নবান্নের পাঠানো চিঠিতে কোথাও মিডিয়ার লাইভ কভারেজের কথা উল্লেখ নেই৷ জুনিয়র ডাক্তারদের দাবী যে, মিডিয়া না হলে সঠিক বিষয়রি স্বচ্ছতার সঙ্গে দেশের মানুষের নিকট নাও পৌঁছাতে পারে। তাই লাইভ কভারেজ পেলে তবেই বৈঠকে যাবেন নইলে যাবেননা এই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা।





