তিলজলায় বিজেপি – তৃণমূল সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী।

উত্তর কলকাতার তিলজলায় সপ্তম দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে তৃণমূল – বিজেপির। এলাকা জুড়ে ছড়ায় উত্তেজনা।

বিজেপি তরফে অভিযোগ জানানো হয় যে, সকাল থেকেই তিলজলায় বি আর আম্বেদকর স্কুলের ২৪৪ এবং ২৫২ নং বুথে চলছিল তৃণমূলের তরফে ছাপ্পা ভোট। সেই খবর পেয়েই সেখান পৌঁছান রাহুল সিনহা।

রাহুল সিনহা সেখানে পৌছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় দুপক্ষের বচসা। রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, এই সময়ই কিছু তৃণমূল কর্মী ইট ছুড়ে হামলা চালায় বিজেপি কর্মীদের ওপর।

এই ইট বৃষ্টির দরুণ আহত হয় দুই বিজেপি কর্মী৷ আহত হন এক চিত্রসাংবাদিকও। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় এখনও রয়েছে উত্তেজনা৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment