পে কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে হতে পারে বড়ো আন্দোলন।

ফের সাত মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের। এই নিয়ে মোট পাঁচবার এই মেয়াদ বৃদ্ধি হলো। এর দরুণ স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ পে কমিশনের লাগাতার মেয়াদ বৃদ্ধি সঙ্গে বকেয়া ডিএ, সবমিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে রাজ্য সরকারের যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবারে তারই প্রতিফলন হিসেবে হতে পারে এক বড়সড় আন্দোলন।

 

রাজ্য সরকারি কর্মচারীদের এই ক্ষোভ সম্প্রতি প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের পোস্টাল ব্যালটে। পোস্টাল ব্যালট ভোট দিয়ে থাকেন ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীরাই। সেই পোস্টাল ভোটের ক্ষেত্রে ৪২ টি আসনের ৩৯ টিতেই পিছিয়ে রয়েছে তৃণমূল। বলা বাহুল্য পে কমিশন এবং বকেয়া ডিএ এর দরুণই রাজ্য সরকারের ওপর ক্ষিপ্ত সরকারি কর্মচারীরা। লোকসভা নির্বাচনে হোঁচট খাওয়ার পর রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশন চালু করে সরকারি কর্মচারীদের নিজেদের নিকে টানার চেষ্টা করবে বলে ভেবেছিলেন অনেকেই। কিন্তু তা আর হলোনা, বরং আরও মেয়াদ বৃদ্ধি পেলো ষষ্ঠ বেতন কমিশনের। আর এর দরুণই বিকাশ ভবনে বড়সড় আন্দোলনে নামার হুমকি দিল কো-অর্ডিনেশনের কমিটির একাংশ।

অপরদিকে রাজ্য বিজেপি সূত্রে খবর যে প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের নিজেদের দিকে টানতে মরিয়া গেরুয়া শিবির৷ গেরুয়া শিবিরের তরফে রাজ্য বেতন কমিশন অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর৷ আরও জানা যাচ্ছে যে রাজ্য বিজেপি সরকারি কর্মচরীদের নিয়ে যে পরিষদ গঠন করা হয়ছে, তাঁরা কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে সল্টলেক কমিশন অফিসে অভিযান চালাবেন বলে জানিয়েছেন৷ এমনকি ঘেরাও করা হতে পারে অভিরূপ বাবুকেও৷ এই বিষয়ে পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীল বলেন, “কলকাতায় বিশাল বড় অবস্থান বিক্ষোভ হবে। কলেজ স্কোরায় বা মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। সমস্ত সরকারি কর্মীরা জমায়েত হোক, চাই আমরা। এরপর কমিশনের দফতর ঘেরাও করে হবে। এইসব হবে খুব শীঘ্রই।”

RELATED Articles

Leave a Comment