সারদা কান্ডের তদন্তে রাজীব কুমারের ভূমিকা জানতে অর্ণব ঘোষকে তলব সিবিআই-এর।

সারদা কান্ডে তদন্ত জারি রয়েছে সিবিআই এ। সারদা কান্ডে পূর্বে তদন্তের সময় সেই ঘটনার কিছু তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠেছে আইপিএস অফিসার রাজীব কুমার এবং সেই তদন্তকারী কমিটির ওপর। যার জন্য এবারে সেই তদন্তকারী কমিটির অফিসারদের তলব করছে সিবিআই।

রাজীব কুমার বনাম সিবিআই এর ঠান্ডা লড়াই শুরু হয়েছে অনেকদিন হলো। প্রথমে একবার শিলং এ রাজীব কুমারকে জেরা করার পর ফের সোমবার তাকে সিবিআই দপ্তরে তলবের নোটিশ পাঠানো হয়েছিল৷ যদিও তিনি সেখানে হাজির না হয়ে চিঠি পাঠিয়ে আরও কিছু সময় চেয়ে নিয়েছিলেন।

 

তবে শুধু রাজীব কুমারকেই নয়, সারদা কান্ডে তলব করা হয়েছিল সেসময়ের তদন্তকারী কমিটির অন্যান্য অফিসারদের। তাদের মধ্যেই আজ সকাল সিবিআই দপ্তরে হাজির হলেন বিধাননগর কমিশনারেটের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ।

সারদাকান্ডের তদন্তের সময় সেই সিট -এর অন্যতম সদস্য ছিলেন অর্ণব ঘোষ। তাঁর পরিচালনাতেই সেসময় তদন্ত চলে। তাই তাকে তলব করে তাঁর নিকট হতে এই সারদার তদন্ত সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর চাইতে পারেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে এই তদন্তে রাজীব কুমারের কী ভূমিকা ছিল সেটিও সিবিআই আধিকারিকরা জানতে চেয়েছেন বলে খবর।

অর্ণব ঘোষ সহ সারদার তৎকালীন তদন্ত কমিটির আরও অফিসার যেমন তৎকালীন রাজ্য পুলিশ অফিসার দিলীপ হাজরাকেও সিবিআই এর তরফে তলব করা হয়েছে বলে খবর।

আরও অন্যান্য খবর