বিকেলের মধ্যেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ এবং ঝাড়খন্ডের মধ্যে তৈরী হয়েছে এক ঘূর্ণাবর্ত, যার অবস্থান রয়েছে দক্ষিণবঙ্গের ঠিল উপরেই। আর তার জন্যই আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল আবহাওয়া দপ্তর সূত্রে। এবারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলল যে বিকেলের মধ্যেই প্রবল বৃষ্টি আছড়ে পরতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু অংশে।

 

বর্ষা আসতে সময় আরও অনেকটাই বাকী। তাই সাময়িকভাবে তীব্র গরম থেকে দক্ষিণবঙ্গ বাসীদের সাময়িক স্বস্তি দিতে উপস্থিত এই ঘূর্ণাবর্ত। আবহাওয়াবিদরা প্রতিমুহূর্তেই প্রায় নজরে রাখছেন যে এই ঘূর্ণাবর্তে কি পরিমাণ মেঘের সৃষ্টি হয়েছে এবং তাতে কি পরিমাণ বৃষ্টিপাত সম্ভব৷ আর সেই পর্যবেক্ষণের জানা গিয়েছে যে, আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের কিছু অংশে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টিপাত। এবং তা এই গোটা সপ্তাহ জুড়েই চলবে বলে আবহাওয়াবিদদের ধারণা৷

পুরুলিয়া, নদীয়া, বীরভূম, মূর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলী এবং কলকাতার কিছু অংশে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অপরদিকে দুই ২৪ পরগনাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে হাওয়ার চলতে পারে বলে খবর। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে এটিও জানানো হয়েছে যে, এই স্বস্তি সাময়িক। গরম কমলেও বৃদ্ধি পাবে বাতাসের আর্দ্রতা,আর তা জেরেই অস্বস্তিকর পরিস্থিতি দক্ষিণবঙ্গে রয়েই যাবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের৷

RELATED Articles

Leave a Comment