প্রেমিকার গোপন ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গ্রেফতার যুবক।

প্রেমিকার গোপন ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে গেফতার হলেন প্রেমিক৷ ঘটনাটি ঘটেছে সোনারপুরের গোড়খাঁড়া এলাকায়। জান যায় কিছু মাস পূর্বেই পরস্পরের সঙ্গে সম্পর্কে আসেন এই যুবক এবং তার প্রেমিকা। প্রেমিকা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী।

 

কয়েকমাস সম্পর্কের পরই ধীরে ধীরে খারাপ হতে থাকে তাদের সম্পর্ক। এরপর মেয়েটি আর যোগাযোগ না রাখতে চাওয়ায় হুমকি দেওয়া শুরু করে সেই প্রেমিক যুবকটি। শেষে সে তার প্রেমিকার গোপন কিছু ছবি ফাঁস করে দেয় সোশ্যাল মিডিয়াতে।

এরপরই মেয়েটি গিয়ে অভিযোগ জানায় নরেন্দ্রপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই সমস্ত কিছু তদন্ত করে গতকাল রাতে সেই অভিযুক্ত যুবকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ৷ অভিযুক্তের নাম সুরজিৎ মন্ডল বলে জানা গিয়েছে। আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে।

RELATED Articles

Leave a Comment