বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার ৫৮ জন। মিলেছে আরও ৫ জনের নাম।

মঙ্গলবার অমিত শাহের রোড শো -কে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় কলেজ স্ট্রিট এবং বিধাণ সরণির বিদ্যাসাগর কলেজে৷ সেই তৃণমূল – বিজেপি সংঘর্ষেই ভেঙে যায় বিদ্যাসাগর কলেজে থাকা বিদ্যাসাগরের মূর্তিটি। এরপরই এই ঘটনাকে নিয়ে একে অপরের বিরুদ্ধে আঙুল তোলে তৃণমূল এবং বিজেপি। তৃণমূল নেতৃত্বদের দাবী যে কলেজে প্রবেশ করে এই কান্ড ঘটিয়েছে বিজেপি দুষ্কৃতিরাই। অপরদিকে বিজেপির অভিযোগ যে বন্ধ ঘরের তালা খুলে ঘরে থাকা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল কর্মীরাই।

পুলিশ সূত্রে খবর যে, এই ঘটনায় ইতিমধ্যেই তারা গ্রেফতার করেছে ৫৮ জনকে, হাতে এসেছে আরও ৫ জনের নাম। সেই ৫ জনের খোঁজ চলছে। পূর্বে গ্রেফতার করা ৫৮ জনকে গতকাল বিকেলেই পেশ করা হয়েছিল ব্যাঙ্কশাল কোর্টে। ধৃততের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। গতকাল ধৃত ৫৮ জনের মধ্যে ১০ জনকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজত এবং বাকীদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।

অপরদিকে আজ ডিসি নর্থের নেতৃত্বে লালবাজারে গঠন করা হয়েছে সিট। গতকালই লালবাজার সূত্রে খবর মিলেছিল যে এই ঘটনাটির কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে তাদের নিকট, সেখানে কিছু দুষ্কৃতিদের দেখা গিয়েছে মূর্তিটি ভাঙতে। সেই ভিডিও ফুটেজ দেখেই এবারে শনাক্ত করা হবে দোষীদের৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment