বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ফুটেজ লোপাট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আজ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের জনসভায় সরাসরি তৃণমূলকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। জনসভায় দাড়িয়ে তিনি অভিযোগ করেন যে, বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছে তার প্রমাণ স্বরূপ ফুটেজটি লোপাট করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে মোদী সারদার উদাহরণ টেনে এনে মন্তব্য করেন যে, সারদা কান্ডে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে তৃণমূল তেমনি এই স্থানেও প্রমাণ লোপাট করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো -কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতার কলেজ স্ট্রিট এবং পরে বিধান সরণির বিদ্যাসাগর কলেজ। বিজেপির অভিযোগ সেই কলেজের সামনে দিয়ে রো শো এর মিছিল যাওয়ার সময় কলেজের ভেতর থেকে ইট বৃষ্টি করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। এরপরই কলেজ ক্যাম্পাসে ঢুকে সেই তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন বিজেপি কর্মীরা, মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই ধ্বস্তাধস্তিতে ভেঙে যায় কলেজে থাকা বিদ্যাসাগরের মূর্তির।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এরপর চলে একে অন্যকে দোষারোপ করার পালা। তৃণমূল যেমন এই ঘটনায় আঙুল তুলেছে বিজেপির দিকে। তেমনি আজ তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললেন নরেন্দ্র মোদী। তিনি বলেন যে, মূর্তিটি ছিল একটি তালা বন্ধ ঘরে। সেই ঘরের চাবি নিয়ে এসে ঘর খুলে কারা মূর্তিটিকে ভেঙেছে সেই ফুটেজ রয়েছে কলেজের ক্লোজ সার্কিট ক্যামেরায়। আর সেখানে তৃণমূলের কর্মীদেরই দেখা যাবে বলে আগেই সেই প্রমাণ তৃণমূলের তরফে লোপাট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, যারা মূর্তি ভাঙুক না কেনো, যারা ভেঙেছে তারা পাপ করেছে বলেই মনে করেন নরেন্দ্র মোদী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর