সারদা কান্ডের তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে প্রাক্তণ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। এই নিয়ে রাজীব কুমারকে শিলং -এ একবার সিবিআই আধিকারিকরা জেরা করলেও তিনি সেই জেরাতে সিবিআই আধিকারিকদের সহযোগিতা করেননি বলে অভিযোগ। এরপরই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট থেকে রাজীব কুমারকে জেরা জরার অধিকার সিবিআই আধিকারিকদের দিলেও, তাঁর গ্রেফতারি আটকাতে তাকে দেয় রক্ষাকবচ। সেই রক্ষাকবচের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। অপরদিকে রাজীব কুমারের আগাম জামিনের আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এমতাবস্থায় যে কোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন জেনেও ফের সিবিআই আধিকারিকদের অসহযোগিতার অভিযোগ তাঁর বিরুদ্ধে।






