শেষ দফার ভোটের পূর্বে জোরদার তল্লাশি বিধাননগর পুলিশের৷

শেষ দফার ভোটে দূর্নীতি, উত্তেজনা, অসন্তোষ রুখতে আগেই তৎপর হয়েছিল নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের নির্দেশেই তল্লাশি বাড়িয়েছেন পুলিশ৷ সেই তল্লাশিতে এখনও অবধি বেশ ভালোই সাফল্য পেয়েছে পুলিশ কর্মীরা৷ অনেক রাজনৈতিক নেতাদেরকে পাকরাও করা হয়েছে কয়েক লক্ষ টাকা সমেত৷

ষষ্ঠ দফার ভোটে যে হিংসা হানাহানি হয়েছিল সপ্তম দফার ভোটে যাতে তা না হয় তারজন্য ইতিমধ্যেই তৎপর বিধাননগর পুলিশ কমওশনারেট। জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে।

পুলিশ সূত্রে খবর, সমস্ত হোটেলএবং গেস্ট হাউসে তল্লাশি চালানো হচ্ছে অন্য রাজ্য থেকে লোক এসেছে কীনা তা দেখার জন্য। এলেও তারা কোন কারণে এবং কতদিনের জন্য এসেছে তা বিস্তারিত ভাবে জানতে চাইছে পুলিশ। বলা বাহুল্য, শেষ দভার ভোটের পূর্বে দূর্নীতি রুখতেই এহেন পদক্ষেপ বিধাননগর পুলিশের

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment