শ্মশানের অগ্রদানী পুরোহিতদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পৌরসভার।

শ্মশানের অগ্রদানী পুরোহিতদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলো কলকাতার পৌরসভা। কলকাতার সাতটি শ্মশানে শেষকৃত্যের কাজের পর অগ্রদানী ব্রাহ্মণদের এই ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে কলকাতা পৌরসভার তরফে। ইতিমধ্যেই সেই সাতটি শ্মশানের পুরোহিতদের নামও নথিভুক্ত করা হয়েছে।

কলকাতা এবং তার পাশ্ববর্তী অঞ্চলের সাতটি শ্মশান যথা, কেওড়াতলা, নিমতলা, সিরিটি, কাশীপুর, গার্ডেনরিচ, কাশী ঘাট মিত্র এবং গড়িয়া শ্মশানের অগ্রদানী ব্রাহ্মণরা আপাতত এই ভাতা পাবেন। ভাতা স্বরূপ প্রতিটি শেষকৃত্য সম্পন্ন করার পর তারা পাবেন ৩৮০ টাকা করে। প্রসঙ্গত, অগ্রদানী ব্রাহ্মণেরা শ্মশানের এই পরোলৌকিক কাজ ছাড়া উচ্চমানের ব্রাহ্মণদের ন্যায় কোনো পূজা বা যজ্ঞ করতে পারেননা। তাই তাদের সংসার চলে শেষকৃত্য সম্পন্ন করার পর মৃতের পরিবারের নিকট হতে পাওয়া দক্ষিণা থেকেই। তাই তাদের এই অভাবের সংসারে অভাব ঘোচাতে এই নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলকাতা পৌরসভার তরফে।

কিন্তু নির্বাচনী আচরণবিধির মধ্যে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ায় প্রশ্নের মুখে কলকাতা পৌরসভা। যদিও কলকাতা পৌরসভার তরফে জানানো হয়েছে যে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। যদিও বিজেপি নেতৃত্বের দাবী যে বুথ ফেরত সমীক্ষায় শক্তি কমার লক্ষণ দেখেই এবারে হিন্দুত্বের ঠেলায় তৃণমূল সরকার এই কাজ করেছেন৷ আগামী জুন মাস থেকেই এই ভাতা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment