ফের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন পাক রেঞ্জার্সদের৷ চললো রাতভর গুলির লড়াই।

ফের উত্তপ্ত ভারত- পাক সীমান্ত। গতকাল যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি লক্ষ্য করে সন্ধ্যে থেকে গুলি ছুড়তে শুরু করেন পাক রেঞ্জার্সরা৷ এরপর জবারে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা৷ ভারতীয় সেনার প্রবল জবাবে শেষ অবধি পিছু হটতে বাধ্য হন পাক রেঞ্জার্সরা। সীমান্তের সাম্বা সেক্টরে এই লড়াই চলেছে বলে সূত্রের খবর।

অপরদিকে উত্তেজনা অব্যাহত উপত্যকায়। বেশ কিছুদিন ধরেই জঙ্গি সাফাই অভিযানে নেমেছে ভারতীয় সেনা, পেয়েছে সাফল্য। গতকাল রাতেও গোপন সূত্রে খবর পেয়ে জম্মু এবং কাশ্মীরের গোপালপোরা অঞ্চলের কুলগামে হানা দেয় জওয়ানরা। শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই। যদিও সেই গুলির লড়াইয়ে জঙ্গি নিকেশ হয়েছে কীনা, সে বিষয়ে এখনও ভারতীয় সেনার তরফে কিছু জনানো হয়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment