“আমাকে অপমান করা হয়েছে। কিন্তু তাও পুলিশকে কাউকে গ্রেফতার করতে বলিনি। অন্য জায়গা হলে অন্য অ্যাকশন হতো।” – মমতা বন্দ্যোপাধ্যায়৷

এনআরএস কান্ডে উত্তাল রাজ্য। জুনিয়র ডাক্তাররা জারি রেখেছেন আন্দোলন। চলছে কর্মবিরতি এবং সঙ্গে গণইস্তফা। এমতাবস্থায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে তাদের মুখ্যমন্ত্রী নবান্নে ডেকে পাঠালেও নবান্নে যাননি জুনিয়র ডাক্তাররা। তাদের দাবী মুখ্যমন্ত্রীকে এনআরএস এ এসে কথা বলতে হবে তাদের সঙ্গে।

 

এরপরই আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি এনআরএস এর জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্বন্ধে মন্তব্য করেন যে, ” শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হোক৷ এজন্যেই সরকার এজমা জারি করনি। ” এছাড়াও তিনি আরও বলেন যে, ” আমাকে অপমান করে হয়েছে। কিন্তু তাও পুলিশকে কাউকে গ্রেফতার করতে বলিনি। অন্য জায়গা হলে অন্য অ্যাকশন হতো।” শুধু তাই হয় আজকের সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার ব্যাপারে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গে তিনি বলেন যে, ” জোরজবরদস্তি চায় না সরকার। বিষয়টি জটিল করছেন কেউ কেউ। আমরা কোনো পুলিশি ব্যবস্থা নেইনি। কোনও ডাক্তারকে গ্রেফতার করা হয়নি। তবে এভাবে আর চলতে পারেনা। “

অপরদিকে সাংবাদিক বৈঠকের শুরুতেই মুখ্যসচিব জানান যে জুনিয়র ডাক্তারদের সমস্ত ন্যায্য দাবী মেনে নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে নিরাপত্তার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী দিনে হাসপাতালেন নিরাপত্তা আরও বাড়ানো হবে বলেও এদিন জানালেন মুখ্যসচিব।

RELATED Articles

Leave a Comment