সাময়িক স্বস্তি। আজই ধেয়ে আসছে কালবৈশাখী।

তীব্র গরম থেকে মিলতে চলেছে কিছুটা রেহাই৷ কলকাতাতে এবারে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী। ইতিমধ্যেই ঝর সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। খুব শীঘ্রই তা প্রবেশ করতে চলেছে দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও।

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর খুব শীঘ্রই কালবৈশাখী আছড় পরতে চলেছে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং নদীয়াতে৷ তার কিছুক্ষণের মধ্যেই তা চলে আসবে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায়। দমদম থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন যে, ইতিমধ্যেই সেখানে আবহাওয়া যথেষ্ট খারাপ হয়েছে৷ শুরু হতে চলেছে বৃষ্টি। আজ রাতেই কালবৈশাখীতে গরম থেকে সাময়িক স্বস্তি শহরবাসীরা পাবেন বলে অনুমান করা যাচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment