ফের চাঁদ ছুঁতে চলেছে ভারত। এবারে চন্দ্রযান – ২।

চন্দ্রযান -১ এর পর এবারে চন্দ্রযান – ২ এর মাধ্যমে ফের চাঁদ ছুঁতে চলেছে ভারত৷ যান তৈরী প্রায় শেষ। এই প্রথম সেই যানের ছবি প্রকাশ্যে নিয়ে এলো ISRO।

 

আগামী মাসেই চাঁদের উদ্দেশ্যে পারি জমাবে এই চন্দ্রযান – ২। শুধু তাই নয়, চাঁদের বুকে নেমে এই যান থেকে বেরিয়ে আসবে রোবটও, যা দিয়ে বিভিন্ন পরীক্ষা চালাবেন বিজ্ঞানীরা। আগামী মাসেই মাঝের দিকেই চন্দ্রযান – ২ কে উৎক্ষেপণ করা হবে বলে জাননো হয়েছে ISRO এর তরফে। সেটি চাঁদে পৌঁছানোর কথা রয়েছে সেপ্টেম্বরের শুরুর দিকেই। একবার সেটি পৌঁছে গেলেই শুরু হয়ে যাবে ভারতের দ্বিতীয়বার চন্দ্র অভিযান।

এই চন্দ্রযান – ২ এর তিনটি অংশ রয়েছে। যথা – অরবিটার, ল্যান্ডার এবং রোভার। অরবিটার অংশটি বিচ্ছিন হয়ে ঘুরতে থাকবে চাঁদের কক্ষপথে৷ ল্যান্ডার অংশটি রোভারকে নিয়ে ল্যান্ড করবে চাঁদের মাটিতে। এরপর রোভার সেই ল্যান্ডার থেকে বেরিয়ে এসে নানান পরীক্ষা চালাবে চাঁদের মাটিতে। রোভারটিকে সংকেতের মাধ্যমে পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করবেন বিজ্ঞানীরাই। নিঃসন্দেহে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এটি আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো ভারতকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর