সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দাবি করেছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সেরা কিন্তু খোদ কলকাতার বুকে পুলিশকর্মীরা পাচ্ছেন না কোনো করোনা নিরাপত্তা! এর আগেও কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল এর কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন যে তাদের করো না সংক্রান্ত কোন সুরক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছেনা সরকার থেকে কিন্তু তাদের ডিউটি ফেলা হচ্ছে করো না কবলিত এলাকায়। সম্প্রতি সূত্র অনুযায়ী জানা গেল যে কসবা পুলিশ স্টেশনের ১৬ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত। তাই সিল করে দেওয়া হয়েছে থানা এবং থানার যাবতীয় কাজকর্ম থানার বাইরে তাঁবু খাটিয়ে সম্পন্ন করা হচ্ছে!
বহুদিন ধরেই পুলিশ কর্মীরা অভিযোগ করে আসছিলেন যে তাঁদের পিপিই কিট দেওয়া হচ্ছে না। পুলিশ কর্মীরাই ডাক্তার ও নার্সের পরে সব থেকে বেশি সাধারণ মানুষের সংস্পর্শে আসছেন। সেখানে রাজ্য সরকারের উচিত তাদেরকে প্রকৃত সুরক্ষা দেওয়া। তার বদলে পুলিশকর্মীদের শেষে থানার বাইরে তাবু খাটিয়ে দৈনিক কাজ সম্পন্ন করতে হচ্ছে।
বিস্তারিত আসছে….





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!